ঢাকা    রোববার, ০৮ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বাইশগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১ নম্বর বাইশগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ ও গণসংযোগ শুরু হয়েছে। নির্বাচন কমিশন এখনও তফসিল ঘোষণা না করলেও স্থানীয়ভাবে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির একাধিক নেতা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচার-প্রচারণা ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বাসেত, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ-সভাপতি শাহ আলম, মো. নাজমুল হুদা লিটন, ইউনিয়ন বিএনপির সদস্য নুরুল আলম চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল ওয়াদুদ মোল্লা, নুরুল ইসলাম খোকন, আনোয়ার উল আজিম সোহাগ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ পরান।

অন্যদিকে, স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশগাঁও ইউনিয়নের সহ-সেক্রেটারি মো. খোরশেদ আলমকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বিবেচনা করছে। তবে এ বিষয়ে দলটির আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার পর প্রার্থীদের প্রচারণা আরও জোরদার হবে এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থিতা চূড়ান্ত হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন এখনো স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা করেনি। ফলে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের ঘোষণার ওপর নির্ভর করবে।

বিষয় : নির্বাচন

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বাইশগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১ নম্বর বাইশগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ ও গণসংযোগ শুরু হয়েছে। নির্বাচন কমিশন এখনও তফসিল ঘোষণা না করলেও স্থানীয়ভাবে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির একাধিক নেতা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচার-প্রচারণা ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বাসেত, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ-সভাপতি শাহ আলম, মো. নাজমুল হুদা লিটন, ইউনিয়ন বিএনপির সদস্য নুরুল আলম চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল ওয়াদুদ মোল্লা, নুরুল ইসলাম খোকন, আনোয়ার উল আজিম সোহাগ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ পরান।

অন্যদিকে, স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশগাঁও ইউনিয়নের সহ-সেক্রেটারি মো. খোরশেদ আলমকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে বিবেচনা করছে। তবে এ বিষয়ে দলটির আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তফসিল ঘোষণার পর প্রার্থীদের প্রচারণা আরও জোরদার হবে এবং দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থিতা চূড়ান্ত হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন এখনো স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা করেনি। ফলে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের ঘোষণার ওপর নির্ভর করবে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত