ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সবুজ পত্র

চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাবর মোল্লার নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বাবর মোল্লার নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বাদ মাগরিব ভিমপুর-লনিশ্বর গ্রামে আবদুল করিম ব্যাপারীর বাড়ীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক আবুল হাশেম ব্যাপারীর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন মুহুরীর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুবাইর বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন, আব্দুর রহমান সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হক মোল্লা, সমাজ সেবক মোহাম্মদ আলী, বাচ্চু মিয়া, বিল্লাল হোসেন, হারিছ মোল্লা, সোহাগ মোল্লা, রাকিব, সবুজ ব্যাপারী, শিমুল ব্যাপারীসহ গ্রামের মুরুব্বি, যুবক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।এ সময় নুরুল হক মোল্লা ও সর্দার আবদুর রহমান বলেন, দলমত নির্বিশেষে সব সময় মুন্সিরহাটের সকল মানুষের কল্যাণে নিবেদিত চেয়ারম্যান প্রার্থী বাবর মোল্লাকে বাসন্ডা কেন্দ্রে সর্বোচ্চ ভোট দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাবর মোল্লার নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত