আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিভিন্ন প্রার্থীদের নিয়ে সর্বত্র চলছে আলোচনা। বর্তমান বিএনপি সরকার ও নির্বাচন কমিশন প্রথম ধাপে স্থানীয় ইউপি নির্বাচন ও পৌরসভা নির্বাচন করার পদক্ষেপ নিয়েছে। লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনা এখন তুঙ্গে। ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান,লাকসাম পৌরসভা সাবেক মেয়র ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হেভিওয়েট প্রার্থী আলহাজ্ব মজির আহমদ লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে চান এবং শুনা যাচ্ছে। তিনি লাকসামে বহু প্রতিষ্ঠানের সাথে জড়িত। তিনি মানুষের সেবায় অধিকাংশ সময় ব্যায় করেন। তিনি ২০০২ সালে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে বিপুল ভোটে লাকসাম পৌরসভা চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়। এরপর তিনি মেয়র পদ সহ ৯ বছর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে লাকসাম পৌরসভা আবার নির্বাচন হলে মেয়র আলহাজ্ব মজির আহমদের বড় ভাই ভাইয়া গ্রুপের পরিচালক এবং প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড পিএলসি এর বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মফিজুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহন করেন। তখন বিএনপি প্রার্থী হিসেবে ব্যবসায়ী সুভাষ বনিক দলীয় প্রার্থী হন। নির্বাচন হলে মেয়র আলহাজ্ব মজির আহমদের বড় ভাই ভাইয়া গ্রুপের পরিচালক এবং প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড পিএলসি এর বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মফিজুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন। অপরদিকে লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেন লাকসাম পৌরসভা চেয়ারম্যান ও মেয়র আলহাজ্ব মজির আহমদ। তখন বিএনপি দলীয় প্রার্থী ছিলেন লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি এবং কাপড় ও গার্মেন্টস্ ব্যবসায়ী সভাপতি হুমায়ুন কবির পারভেজ। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান, সাবেক পৌরসভা মেয়র ও সাবেক হেভিওয়েট প্রার্থী আলহাজ্ব মজির আহমদ বিজয়ী হন। তখন পৌরসভা মেয়র ও উপজেলা চেয়ারম্যান দুটোই ভাইয়া গ্রুপের দখলে থাকে। ভাইয়া গ্রুপের সূত্র জানায় আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলহাজ্ব মজির আহমদ প্রার্থী হচ্ছেন। লাকসাম পৌরসভা বিএনপি সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোস্তফা কামাল বলেন মাননীয় সংসদ সদস্য আবুল কালাম ভাইকে ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছি এবং ভোটের মাঠে ছিলাম । লাকসামে মজির সাহেব জনপ্রিয় মানুষ এবং হেভিওয়েট প্রার্থী । আমরা বিএনপি করি। মাননীয় সংসদ সদস্য আবুল কালাম ভাইয়ের পাশে আছি এবং থাকবো। আমি মনে করি মেয়র পদে মজির আহমদ সাহেবকে দলীয় মনোনয়ন দিলে সহজে বিজয়ী হবে। লাকসাম পৌরসভা বিএনপির অপর সহসভাপতি , সাবেক ক্লীন ইমেজের ছাত্র নেতা এবং কাশেম - নিজাম ছাত্র সংসদ নির্বাচনে জিএস প্রতিদ্বন্দিতাকারী মোঃ নিজাম উদ্দিন নিজাম বলেন আলহাজ্ব মজির আহমদ সাহেব জনপ্রিয় মানুষ । আমাদের মাননীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম সাহেব মহোদয়কে আমরা আপ্রাণ চেষ্টা করে ভোট দিয়ে বিজয়ী করেছি এবং এমপি নির্বাচিত করেছি। আমি মনে করি মেয়র পদে মজির আহমদ সাহেবকে দলীয় মনোনয়ন দিলে তিনি নিঃসন্দেহে বিজয়ী হবেন এবং বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী এবং পৌরবাসী উপকৃত হবেন। আমরা মাননীয় সংসদ সদস্য আবুল কালাম ভাইয়ের পাশে আছি এবং থাকবো। জংশন এলাকা বিএনপি সক্রিয় নেতা মোঃ আবুল কাশেম বলেন আমার প্রিয় মাননীয় সংসদ সদস্য আবুল কালাম ভাই এবং আলহাজ্ব মজির আহমদ ভাই একসাথে মিলেমিশে থাকলে বিএনপি আরো শক্তিশালী হবে। বিএনপির সক্রিয় একজন সমর্থক মাজহারুল ইসলাম শাওন বলেন মাননীয় সংসদ সদস্য আবুল কালাম আংকেল এবং আলহাজ্ব মজির আহমদ আংকেলে একসাথে ঐক্যবদ্ধ থাকলে দলের নেতাকর্মীরা সাহস পাবেন এবং দল হবে আরো শক্তিশালী । লাকসাম পৌরসভা নির্বাচন মেয়র পদ প্রার্থী আলহাজ্ব মজির আহমদ সকলের সহযোগিতা চান এবং সকলের দোয়া কামনা করেছেন।
বিষয় : নির্বাচন

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন