ঢাকা    বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সবুজ পত্র

লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা-১০। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মে তাহমিনা মিতু, উপজেলা নির্বাহী অফিসার, লালমাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়লা আরজুমান বেগম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “কৃষিই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের সহায়তা করতে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে, যাতে উৎপাদন বৃদ্ধি পায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।” তিনি আরও বলেন, আউশ ধানের আবাদ বাড়াতে আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের ওপর জোর দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে জানান, এ কর্মসূচির আওতায় লালমাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে, যা চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডায়ার সাংবাদিক বৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমাই, কুমিল্লার আয়োজনে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের কৃষিখাতকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

লালমাইয়ে আউশ আবাদ বৃদ্ধিতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লালমাই উপজেলায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া, মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা-১০। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মে তাহমিনা মিতু, উপজেলা নির্বাহী অফিসার, লালমাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়লা আরজুমান বেগম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “কৃষিই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের সহায়তা করতে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে, যাতে উৎপাদন বৃদ্ধি পায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।” তিনি আরও বলেন, আউশ ধানের আবাদ বাড়াতে আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের ওপর জোর দিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে জানান, এ কর্মসূচির আওতায় লালমাই উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে, যা চলতি মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডায়ার সাংবাদিক বৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমাই, কুমিল্লার আয়োজনে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা দেশের কৃষিখাতকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত