ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অষ্টম  শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা, উপস্থিতি, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অভিভাবকরা মতামত ও আলোচনা করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সমাবেশে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অষ্টম  শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা, উপস্থিতি, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অভিভাবকরা মতামত ও আলোচনা করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সমাবেশে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত