কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া আছগরিয়া ফাজিল মাদ্রাসার দাখিল ২০০৩ ব্যাচের ছাত্রদের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাখিল ২০০৩ ব্যাচের প্রতিনিধি শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্যে রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি নাজমুল হক বাবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান, ভাইস প্রিন্সিপাল মাওলানা সাঈদ আহমদ, সিনিয়র শিক্ষক প্রভাষক আবুল বশর নোমান, প্রাক্তন ছাত্র হানিফ ভেন্ডার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা এয়াকুব আলী, বেলাল হোসাইন, জহিরুল ইসলাম, দাখিল ২০০৩ ব্যাচের ছাত্র আবু মুসা, ইমাম হোসাইন, গিয়াস উদ্দিন, আবু সাইদ, আমিনুল ইসলাম বাবলুসহ মাদ্রাসার শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চারা রোপনকালে বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা ও সংরক্ষন নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সচেতনতা গড়ে তোলা সম্ভব হবে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন