ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে ৭ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করল মা

কুমিল্লার নাঙ্গলকোটে বালিশ চাপা দিয়ে ফারাবি নামে সাত মাস বয়সী এক শিশুকে হত্যা করেছে তার মা। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগমকে (২০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

ফাতেমা বেগম উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের মরহুম আবুল কালামের মেয়ে এবং পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।

নিহত শিশুর খালা ও ফাতেমার বড় বোন ইয়াছমিন জানান, শনিবার সকালে ফাতেমা তার সাত মাস বয়সী ছেলে ফারাবিকে নিয়ে নিচিন্তপুরে তাদের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে শিশুটি চিৎকার করতে থাকে। একপর্যায়ে ফাতেমা তাকে জানান, তিনি শিশুটিকে বালিশ চাপা দিয়েছেন।

ইয়াছমিন বলেন, ফাতেমার কথা শুনে দ্রুত ঘরে গিয়ে শিশুটির গায়ের ওপর বালিশ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাতেমার মা খোদেজা বেগম দাবি করেন, তার মেয়ে গত তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার সঙ্গে জিন-ভূত রয়েছে বলেও তিনি দাবি করেন।

নাঙ্গলকোট থানার ওসি মো. শাহীনূর ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নাঙ্গলকোটে ৭ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করল মা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোটে বালিশ চাপা দিয়ে ফারাবি নামে সাত মাস বয়সী এক শিশুকে হত্যা করেছে তার মা। এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগমকে (২০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের লোকমান হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

ফাতেমা বেগম উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের মান্দ্রা গ্রামের মরহুম আবুল কালামের মেয়ে এবং পার্শ্ববর্তী ভবানীপুর গ্রামের নাছির উদ্দিনের স্ত্রী।

নিহত শিশুর খালা ও ফাতেমার বড় বোন ইয়াছমিন জানান, শনিবার সকালে ফাতেমা তার সাত মাস বয়সী ছেলে ফারাবিকে নিয়ে নিচিন্তপুরে তাদের বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে শিশুটি চিৎকার করতে থাকে। একপর্যায়ে ফাতেমা তাকে জানান, তিনি শিশুটিকে বালিশ চাপা দিয়েছেন।

ইয়াছমিন বলেন, ফাতেমার কথা শুনে দ্রুত ঘরে গিয়ে শিশুটির গায়ের ওপর বালিশ দেখতে পান। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাজারে চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাতেমার মা খোদেজা বেগম দাবি করেন, তার মেয়ে গত তিন বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার সঙ্গে জিন-ভূত রয়েছে বলেও তিনি দাবি করেন।

নাঙ্গলকোট থানার ওসি মো. শাহীনূর ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত