ঢাকা    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি

নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ অধ্যক্ষের নিকট স্মারকলিপি দেন, ছাত্রশিবির নেতৃবৃন্দ।

কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ৭ দফা দাবি জানিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা।

সোমবার (৩১ আগস্ট) কলেজের অধ্যক্ষ মনির আহমেদের নিকট দেওয়া স্মারকলিপিতে দাবিগুলোর মধ্যে রয়েছে- হোস্টেলে আবেদনের সময়সীমা বৃদ্ধি, জামানত ফি প্রত্যাহার, হোস্টেল ফি ৯ হাজার টাকা থেকে কমিয়ে ৬ হাজার টাকা করা, কলেজ মাঠ সংস্কার, লাইব্রেরিতে নতুন বই সংযোজন, পানির ফিল্টার মেরামত এবং লাইব্রেরিতে নতুন পানির ফিল্টার স্থাপন।

এ সময় উপস্থিত ছিলেন, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক  ফখরুল লতিফ, ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক নাজমুল ইসলাম, কলেজ সভাপতি মোবারক হোসেন রায়হান, কলেজ সেক্রেটারি মোহাম্মদ সাকিল উদ্দিনসহ কলেজ শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ৭ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ৭ দফা দাবি জানিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখা।

সোমবার (৩১ আগস্ট) কলেজের অধ্যক্ষ মনির আহমেদের নিকট দেওয়া স্মারকলিপিতে দাবিগুলোর মধ্যে রয়েছে- হোস্টেলে আবেদনের সময়সীমা বৃদ্ধি, জামানত ফি প্রত্যাহার, হোস্টেল ফি ৯ হাজার টাকা থেকে কমিয়ে ৬ হাজার টাকা করা, কলেজ মাঠ সংস্কার, লাইব্রেরিতে নতুন বই সংযোজন, পানির ফিল্টার মেরামত এবং লাইব্রেরিতে নতুন পানির ফিল্টার স্থাপন।

এ সময় উপস্থিত ছিলেন, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক  ফখরুল লতিফ, ছাত্রশিবিরের জেলা কলেজ সম্পাদক নাজমুল ইসলাম, কলেজ সভাপতি মোবারক হোসেন রায়হান, কলেজ সেক্রেটারি মোহাম্মদ সাকিল উদ্দিনসহ কলেজ শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত