কুমিল্লার লালমাই উপজেলা বিএনপি’র সভাপতি মাসুদ করিমের শারীরিক অসুস্থতার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে যান, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়া।
শনিবার ২৯ আগস্ট সকালে তিনি কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে, লালমাই উপজেলা বিএনপি সভাপতির নিজ বাসভবনে উপস্থিত হন। এ সময় সাবেক এমপি আবদুল গফুর ভুঁইয়া মাসুদ করিমের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় কুমিল্লা-১০ আসন ও লালমাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন