কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের দায়েমছাতি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে কবর জিয়ারত করেছেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।
শুক্রবার (২৮ আগস্ট) হেসাখাল ইউনিয়নের বাসিন্দা মরহুম আলহাজ্ব আব্দুল লতিফ (মুরি) এবং হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম আলহাজ্ব সেলিম ভূঁইয়ার কবর জিয়ারত করেন তিনি।
এ সময় মক্রমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুফুসহ হেসাখাল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুম আলহাজ্ব সেলিম ভূঁইয়ার মেয়ের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় তিনি নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন