প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
লালমাইয়ে সাবেক এমপি আবদুল গফুর ভুঁইয়ার সৌজন্য সাক্ষাৎা
লালমাই প্রতিনিধি ||
কুমিল্লার লালমাই উপজেলা বিএনপি’র সভাপতি মাসুদ করিমের শারীরিক অসুস্থতার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে যান, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুঁইয়া।শনিবার ২৯ আগস্ট সকালে তিনি কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে, লালমাই উপজেলা বিএনপি সভাপতির নিজ বাসভবনে উপস্থিত হন। এ সময় সাবেক এমপি আবদুল গফুর ভুঁইয়া মাসুদ করিমের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন।এ সময় কুমিল্লা-১০ আসন ও লালমাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত