ঢাকা    শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

সুরক্ষার ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির তালিকা ইউএনও কার্যালয়ে জমা

কুমিল্লার লাকসামে ‘সুরক্ষা’র ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দিয়েছেন পরিচালকদের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সুরক্ষার ২২ জন পরিচালক বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুজ্জামান ভুট্টোকে চেয়ারম্যান রেখে গঠিত নতুন কমিটির তালিকা ইউএনও নার্গিস সুলতানার কার্যালয়ে জমা দেন।

জানা গেছে, নতুন এমডি পদে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এ পদে প্রার্থী হিসেবে অন্তত তিনজন আগ্রহী ব্যক্তির নাম জানা গেছে।

প্রায় দুই মাস ধরে চলা সুরক্ষার অভ্যন্তরীণ সংকটের মধ্যে নতুন কমিটি গঠনের এই উদ্যোগকে পরিস্থিতির নতুন মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর মধ্যে প্রতিষ্ঠাতা এমডি আসাদুজ্জামান ভুট্টো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে পরিচালক ও শেয়ারহোল্ডারদের জন্য আইডি কার্ড চালুর পরিকল্পনার কথা জানান। ওই আইডি কার্ডের মাধ্যমে শেয়ারের লাভসহ দেশের বিভিন্ন হোটেল, হাসপাতাল ও শপিং মলে বিশেষ ছাড় পাওয়ার বিষয়েও তিনি ঘোষণা দেন। এর আগে তিনি শেয়ারহোল্ডারদের লাভ দেওয়ার কথাও জানিয়েছিলেন।

অন্যদিকে, সুরক্ষার কয়েকজন প্রতিবাদী পরিচালক নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে তাদের বক্তব্য ও দাবি তুলে ধরছিলেন। শেষ পর্যন্ত তারা ৩৫ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটির তালিকা ইউএনও নার্গিস সুলতানার কার্যালয়ে জমা দেন।

এ বিষয়ে বর্তমান এমডি আসাদুজ্জামান ভুট্টোর বক্তব্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সুরক্ষার ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটির তালিকা ইউএনও কার্যালয়ে জমা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার লাকসামে ‘সুরক্ষা’র ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দিয়েছেন পরিচালকদের একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সুরক্ষার ২২ জন পরিচালক বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুজ্জামান ভুট্টোকে চেয়ারম্যান রেখে গঠিত নতুন কমিটির তালিকা ইউএনও নার্গিস সুলতানার কার্যালয়ে জমা দেন।

জানা গেছে, নতুন এমডি পদে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এ পদে প্রার্থী হিসেবে অন্তত তিনজন আগ্রহী ব্যক্তির নাম জানা গেছে।

প্রায় দুই মাস ধরে চলা সুরক্ষার অভ্যন্তরীণ সংকটের মধ্যে নতুন কমিটি গঠনের এই উদ্যোগকে পরিস্থিতির নতুন মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর মধ্যে প্রতিষ্ঠাতা এমডি আসাদুজ্জামান ভুট্টো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে পরিচালক ও শেয়ারহোল্ডারদের জন্য আইডি কার্ড চালুর পরিকল্পনার কথা জানান। ওই আইডি কার্ডের মাধ্যমে শেয়ারের লাভসহ দেশের বিভিন্ন হোটেল, হাসপাতাল ও শপিং মলে বিশেষ ছাড় পাওয়ার বিষয়েও তিনি ঘোষণা দেন। এর আগে তিনি শেয়ারহোল্ডারদের লাভ দেওয়ার কথাও জানিয়েছিলেন।

অন্যদিকে, সুরক্ষার কয়েকজন প্রতিবাদী পরিচালক নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে তাদের বক্তব্য ও দাবি তুলে ধরছিলেন। শেষ পর্যন্ত তারা ৩৫ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটির তালিকা ইউএনও নার্গিস সুলতানার কার্যালয়ে জমা দেন।

এ বিষয়ে বর্তমান এমডি আসাদুজ্জামান ভুট্টোর বক্তব্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করে প্রকাশ করা হবে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত