কুমিল্লার নাঙ্গলকোটে সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও মানবসেবায় সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে করাকোট সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
বুধবার বিকেলে করাকোট সমাজ কল্যাণ সংঘের কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ময়ূরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, করাকোট সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক জাফর আহমেদ।
মোহাম্মদ মকবুল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সমাজসেবক বাহার মিয়াজী, এনায়েত উল্লাহ সেন্টু, ইউনুস আহমেদ, রিয়াজ উদ্দিন, মাওলানা আজিম উদ্দিন, প্রবাসী মীর হোসাইন, রবিউল হোসেন, মাওলানা জয়নাল আবেদীন।
এ সময় পেয়ার আহমদ, মোজাম্মেল হোসেন, ওমর ফারুক, ওয়াসিম, সামছু উদ্দিন, শুভ, রোকন উদ্দিনসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচ্ছিন্নভাবে কাজ করার পাশাপাশি সম্মিলিত উদ্যোগ নেওয়া গেলে মানবিক কার্যক্রমের পরিধি আরও বাড়ানো সম্ভব।
মতবিনিময় সভা শেষে করাকোট সমাজ কল্যাণ সংঘের মানবিক কার্যক্রমকে আরও সহজলভ্য করতে সংগঠনের ব্যবহারের জন্য হুইলচেয়ার, অক্সিজেন সিলিন্ডার, রক্তচাপ মাপার মেশিন ও ডায়াবেটিস মাপার মেশিন প্রদান করা হয়।
করাকোট সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক জাফর আহমেদ বলেন, এই সংগঠনের মাধ্যমে সামাজিক ও মানবিক বিভিন্ন কাজে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় করেছি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। নাঙ্গলকোটের সব সামাজিক সংগঠনকে একটি প্ল্যাটফর্মে এনে সমন্বিতভাবে সামাজিক ও মানবিক কাজ করার উদ্যোগ নিয়েছি। সবাই সহযোগিতা করলে এ উদ্যোগ আরও সফল হবে।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন