ঢাকা    বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সবুজ পত্র

কৃষিকে লাভজনক ব্যবসায় পরিণত করতে হবে" লাকসামে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠানে বক্তারা

পারিবারিক কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কুমিল্লার লাকসামে কৃষক, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের এই কংগ্রেসটি সম্পন্ন হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রেশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান।

উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম। কুমিল্লা। আরো বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মোঃ শাহিনুর রহমান, কৃষক প্রতিনিধি মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, কৃষিকে লাভজনক ব্যবসায় পরিণত করতে হবে। বর্তমান যুগে কেবল নিজের চাহিদা মেটানোর জন্য কৃষি কাজ করলে চলবে না। নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের চাহিদা পূরণ করে কীভাবে বিদেশে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, সে বিষয়ে উপস্থিত ১০০ জন প্রতিনিধিকে দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়াও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কৃষিকে লাভজনক ব্যবসায় পরিণত করতে হবে" লাকসামে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠানে বক্তারা

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

পারিবারিক কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের লক্ষ্যে কুমিল্লার লাকসামে কৃষক, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের এই কংগ্রেসটি সম্পন্ন হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রেশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান।

উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম। কুমিল্লা। আরো বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মোঃ শাহিনুর রহমান, কৃষক প্রতিনিধি মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, কৃষিকে লাভজনক ব্যবসায় পরিণত করতে হবে। বর্তমান যুগে কেবল নিজের চাহিদা মেটানোর জন্য কৃষি কাজ করলে চলবে না। নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের চাহিদা পূরণ করে কীভাবে বিদেশে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, সে বিষয়ে উপস্থিত ১০০ জন প্রতিনিধিকে দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়াও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টিমান নিশ্চিতকরণে ‘পার্টনার’ প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণী ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত