ঢাকা    বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

লাকসামে ইসলামিক এডুকেশন সোসাইটির সনদ বিতরণ

কুমিল্লার লাকসামে ইসলামিক এডুকেশন সোসাইটির আয়োজনে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তির এককালীন অর্থ বিতরণ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে পশ্চিমগাঁওস্থ আল হেদায়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা মিলনায়তনে ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও বৃত্তির অর্থ তুলে দেন, ইসলামিক এডুকেশন সোসাইটির কুমিল্লা দক্ষিণ জেলা উপদেষ্টা, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি লেকচারার মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ। মাওলানা ফরিদ উদ্দিনের পরিচালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক এডুকেশন সোসাইটির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি আবু দাউদ বিএসসি। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

লাকসামে ইসলামিক এডুকেশন সোসাইটির সনদ বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার লাকসামে ইসলামিক এডুকেশন সোসাইটির আয়োজনে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার সনদ ও বৃত্তির এককালীন অর্থ বিতরণ করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে পশ্চিমগাঁওস্থ আল হেদায়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসা মিলনায়তনে ১৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও বৃত্তির অর্থ তুলে দেন, ইসলামিক এডুকেশন সোসাইটির কুমিল্লা দক্ষিণ জেলা উপদেষ্টা, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, পৌরসভা জামায়াতের সেক্রেটারি লেকচারার মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ। মাওলানা ফরিদ উদ্দিনের পরিচালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক এডুকেশন সোসাইটির কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি আবু দাউদ বিএসসি। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত