আসন্ন পবিত্র হজ্জ উপলক্ষে রিয়াদুল জান্নাহ ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে “হজ্জ প্রশিক্ষণ ২০২৬” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা রাজধানী ঢাকার বিজয়নগরের হোটেল ফার্স এর অষ্টম তলা ১১ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে হজ্জের সঠিক নিয়ম-কানুন, করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন রিয়াজুল জান্নাহ ট্রাভেলস এবং ট্যুরসের চেয়ারম্যান আলহাজ্ব হযরত ডক্টর মুফতী মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার ছালেহী।
এ সময় আলোচনা পেশ করেন ঢাকা নেছারীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মোঃ আবু হানিফ, ডক্টর মোঃ হায়দার আলী আকন, মুফতি নেয়ামত উল্লাহ ফারুকী সহ প্রমুখ ওলামায়ে কেরাম।
এ সময় প্রায় শতাধিক হজ্জযাত্রী প্রশিক্ষন গ্রহণ করেন। ডক্টর কাফীলুদ্দীন সরকার ছালেহী হজ্জের বিভিন্ন ধাপ—ইহরাম, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থানসহ সামগ্রিক প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন।
হজ্জ ইসলামের অন্যতম ফরজ ইবাদত হওয়ায় এটি সঠিকভাবে আদায়ের জন্য পূর্ব প্রস্তুতি অত্যন্ত জরুরি। তাই অংশগ্রহণকারীদের মাঝে প্রশিক্ষণটি ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন