কুমিল্লার লালমাই উপজেলার গৈয়ারভাঙ্গা বাতাবারিয়া গ্রামে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। জানা যায়, ওই গ্রামের আলমগীরের মেয়ে আফসানা আক্তার (১৬)-এর সঙ্গে ভূশ্চি দক্ষিণপাড়া এলাকার বসারের ছেলে সৈকত (২০)-এর প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল সোমবার দুপুরে আফসানা আক্তার সৈকতের বাড়িতে আসে। এক পর্যায়ে তাকে বাড়িতে রেখে সৈকত সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মেয়েটি টানা তিন দিন ছেলের বাড়িতেই অবস্থান করে। পরবর্তীতে তিন দিন পর উভয় পক্ষের সমাজপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে বসেন এবং সমাধানের উদ্যোগ নেন। আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো হয়। এরপরের দিন আফসানা আক্তার ও সৈকতের বিয়ে আদালতের মাধ্যমে সম্পন্ন করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, বিষয়টি শুরু থেকেই পারিবারিকভাবে সমাধান করা হলে এমন পরিস্থিতি সৃষ্টি নাও হতে পারত।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন