কুমিল্লার নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননার কৃতিত্ব অর্জন করেছেন। মার্চ ২০২৬ মাসের কার্যক্রম পর্যালোনায় কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন। জেলা পুলিশ সূত্র মতে, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা, মামলার দ্রুত নিষ্পত্তি, জনসেবামূলক কর্মকাণ্ড এবং পেশাগত দক্ষতার ভিত্তিতে তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
জানা যায়, মার্চ ২০২৬ মাসের থানার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে আরিফুর রহমামকে “খ” ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে ওসি আরিফুর রহমানকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্ত ওসি মোঃ আরিফুর রহমান নাঙ্গলকোট থানায় দায়িত্ব পালনের পর থেকে আইনশৃঙ্খলার উন্নতি, অপরাধ প্রবণতা রোধ, মাদকবিরোধী অভিযান তৎপরতা বৃদ্ধি করণসহ পুলিশিং কার্যক্রমকে জনবান্ধব হিসাবে নিশ্চিত করণে বিশেষ অবদান রেখে চলেছেন।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন, এ সাফল্য নাঙ্গলকোট থানার। পুরস্কার কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। এর জন্য তিনি পুলিশ সুপারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন