ঢাকা    বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সবুজ পত্র

লাকসাম-মনোহরগঞ্জে বছরে তিন দিনের খাজনা মওকুফের ঘোষণা মে দিবসে শ্রমিক দলের সমাবেশে—এমপি আবুল কালাম

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য ‌র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম। লাকসাম উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শাহরিয়ার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন লাকসাম পৌর শ্রমিকদলের সভাপতি বাবুল মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম, শ্রমিকদলের উপজেলা সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মাইন উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম মে দিবস উপলক্ষে লাকসামের ইজারাকৃত সকল সেক্টরে এক দিনের জন্য খাজনা মওকুফের ঘোষণা দেন। পাশাপাশি তিনি বলেন, পূর্বে জনগণ যে হারে খাজনা প্রদান করত, সেই হারই বহাল থাকবে—কেউ অতিরিক্ত খাজনা দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও তিনি বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও মে দিবসে লাকসাম-মনোহরগঞ্জে সকল ধরনের খাজনা মওকুফ করার ঘোষণা দেন। শ্রমিকদের উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

লাকসাম-মনোহরগঞ্জে বছরে তিন দিনের খাজনা মওকুফের ঘোষণা মে দিবসে শ্রমিক দলের সমাবেশে—এমপি আবুল কালাম

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য ‌র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম। লাকসাম উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শাহরিয়ার মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন লাকসাম পৌর শ্রমিকদলের সভাপতি বাবুল মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসানুল ইসলাম, শ্রমিকদলের উপজেলা সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মাইন উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম মে দিবস উপলক্ষে লাকসামের ইজারাকৃত সকল সেক্টরে এক দিনের জন্য খাজনা মওকুফের ঘোষণা দেন। পাশাপাশি তিনি বলেন, পূর্বে জনগণ যে হারে খাজনা প্রদান করত, সেই হারই বহাল থাকবে—কেউ অতিরিক্ত খাজনা দাবি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও তিনি বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও মে দিবসে লাকসাম-মনোহরগঞ্জে সকল ধরনের খাজনা মওকুফ করার ঘোষণা দেন। শ্রমিকদের উদ্দেশ্যে তিনি ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত