ঢাকা    বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সবুজ পত্র

‘খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা-বক্তৃতা দেও মাদকমুক্ত করবা’

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি বক্তব্য ভাইরাল। তিনি বলেছেন, ‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদক বিরোধী বক্তৃতা দেয়। আমার পাশে বসে ৯০ পারসেন্ট এডা-ওইডা খায়, আমি ক্যামনে মাদকবিরোধী বক্তৃতা দেই? আইসাই উনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া হয়তো খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা।’ সোমবার(৪মে) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম তার বক্তব্যটি ভাইরাল হয়। এর আগে গতকাল রোববার নাঙ্গলকোট উপজেলা পরিষদের হলরুমে এ বক্তব্য দিয়েছিলেন তিনি। ১ মিনিট ৫ সেকেন্ডের ওই বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে আরও বলতে শোনা যায়, ‘তোমাদেরকে মাল হেইডা আমি চিনি না, হ্যাঁ? আর আমরা জানি না? আর আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন তখন আপনি এদেরকে ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন। একজনে কয় যে এই তুই ইয়ানো কিতা করোস, কয় আঁই যিডা করি আন্নের হুতেও হেইডা করে। আগে নিজের পরিবারকে শুধরান, আগে নিজেকে শুধরান, এরপরে। আমগো বহুত শিক্ষকেও খায় আমি জানি। ঢাকা-ঢুকা যায় যে হোটেলে হোটেলে জানি। এবং হোটেলের বিলের টাকাও যায় নেতাগো পকেট থেকে যায়। আমি অকপটে বলে নিচ্ছি, আগে নিজেকে শুধরান পরে জাতিকে নিয়ে চিন্তা কইরেন।’ গতকাল রোববার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় উপস্থিত শিক্ষক, উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সামনে তিনি এ বক্তব্য দেন। ভাইরাল ওই বক্তব্যের বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়ার বলেন, ‘ফেসবুকে কি এসেছে এটা ফেসবুক দেখুক। এটা নিয়ে সাংবাদিকতা করতে আইসেন না। সুড়সুড়ি দেওয়া সাংবাদিকতা কইরেন না।’

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

‘খাইয়া আইছো, নইলে যাইয়া খাইবা-বক্তৃতা দেও মাদকমুক্ত করবা’

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত