লাকসামে বাল্যবিয়ের খবর শুনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম নিজেই সেখানে ছুটে গিয়ে ওই বাল্যবিয়ে বন্ধ করেছেন। ১ মে (শুক্রবার) লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের দেবীপুর গ্রামে একটি বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা ও লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম। সেখানে গিয়ে তিনি বাল্যবিয়েটি বন্ধ করে দেন।
এ সময় তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মেয়ের পরিবারের সদস্য এবং বাল্যবিয়ের শিকার ওই মেয়ের সঙ্গেও কথা বলেন। উপস্থিত সকলকে উদ্দেশ্য করে এমপি বলেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বাল্যবিবাহ আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। তাই আজকের এ বাল্যবিয়ে বন্ধসহ লাকসাম-মনোহরগঞ্জের সকলকে বাল্যবিবাহ রোধে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, কোনোভাবেই বাল্যবিয়ে বরদাস্ত করা হবেনা এবং এধরনের ঘটনা ঘটলে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দেয়ার নির্দেশ দেন সংশ্লিষ্ট প্রশাসনকে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন