ঢাকা    বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে সরকারি হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর সাতবছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে  নাঙ্গলকোট ডায়াবেটিস হাসপাতাল কর্মচারী পৌরসভার হরিপুর গ্রামের গফুর ডিলার বাড়ির আব্দুল লতিফের ছেলে ইসমাইল হোসেন খোকনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে নাঙ্গলকোট সরকারি হাসপাতালের পূব পাশের ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। 

সরেজমিনে গিয়ে জানা যায়, ভুক্তভোগী শিশুটির ছোট বোন হাসপাতালে ভর্তি থাকায় সে তার মায়ের সাথে গত চারদিন ধরে হাসপাতালে অবস্থান করছেন। বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা হাসপাতালে আসলে বাবার সঙ্গে হাসপাতাল গেইটে যান। সেখান থেকে ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা  নাঙ্গলকোট ডায়াবেটিস হাসপাতাল কর্মচারী লম্পট খোকন শিশুটিকে চকলেট ও আইসক্রিমের প্রলোভন দেখিয়ে হাসপাতালের পূর্ব পাশের ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। অন্যদিকে হাসপাতালে ভর্তি থাকা শিশুটির মা খোজাখুজি করে তৃতীয় তলায় গেলে লম্পট খোকন টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে দৌড়ে পালিয়ে যায়। 

নাঙ্গলকোট সরকারি হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, হাসপাতালে নিরাপত্তাকর্মী না থাকায় যে কেউ নিজেদের মনমতো হাসপাতালে প্রবেশ করতে পারছে। হাসপাতালে দ্রুত নিরাপত্তাকর্মী প্রয়োজন।খোকন ডায়াবেটিস হাসপাতালের লোক,ধর্ষণচেষ্টার বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল বলেন, এই ঘটনায় থানায় কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নাঙ্গলকোটে সরকারি হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত