ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
সবুজ পত্র

কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, জামায়াত মনোনীত প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। সোমবার (১৫ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার কাছ থেকে মনোনয়নপত্র নেন, কুমিল্লা-৯ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দীকির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ।

মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহবান জানান।

অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান, সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।

বিষয় : জামায়াতে ইসলামী

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, জামায়াত মনোনীত প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। সোমবার (১৫ ডিসেম্বর) সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানার কাছ থেকে মনোনয়নপত্র নেন, কুমিল্লা-৯ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী।

জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দীকির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা নূরুন্নবী, সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমান, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদ উল্লাহ।

মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহবান জানান।

অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান, সহকারী রিটার্নিং অফিসার ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত