ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে জাকের পার্টির দাওয়াতি আজিমুশ্বান ইসলামি জলছা

কুমিল্লার নাঙ্গলকোটে জাকের পার্টির উদ্যোগে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ-২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামি জলছা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাদ আছর নাঙ্গলকোট-লালমাই উপজেলা জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ধানওড়া বাজারে এ জলছা অনুষ্ঠিত হয়।

নাঙ্গলকোট-লালমাই উপজেলা জাকের পার্টির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মানিক, সদর দক্ষিণ উপজেলা সভাপতি তোফাজ্জল হোসেন ম্যানেজার এবং ছাত্রফ্রন্ট কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বিপ্লবী।

আজিমুশ্বান ইসলামি জলছায় আলোচনা পেশ করেন,যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন খিলজী,যুব ওলামা ফ্রন্টের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম রংপুরী, তালাবা ফ্রন্টের সাংগঠনিক বিভাগের সভাপতি তাসলিমুল ইসলাম রিমন।

এ সময় বক্তারা মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ-২০২৭ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রম ও দাওয়াতি কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।

জলছায় জাকের পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

নাঙ্গলকোটে জাকের পার্টির দাওয়াতি আজিমুশ্বান ইসলামি জলছা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোটে জাকের পার্টির উদ্যোগে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ-২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামি জলছা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাদ আছর নাঙ্গলকোট-লালমাই উপজেলা জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ধানওড়া বাজারে এ জলছা অনুষ্ঠিত হয়।

নাঙ্গলকোট-লালমাই উপজেলা জাকের পার্টির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মানিক, সদর দক্ষিণ উপজেলা সভাপতি তোফাজ্জল হোসেন ম্যানেজার এবং ছাত্রফ্রন্ট কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন বিপ্লবী।

আজিমুশ্বান ইসলামি জলছায় আলোচনা পেশ করেন,যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন খিলজী,যুব ওলামা ফ্রন্টের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহিম রংপুরী, তালাবা ফ্রন্টের সাংগঠনিক বিভাগের সভাপতি তাসলিমুল ইসলাম রিমন।

এ সময় বক্তারা মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ-২০২৭ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রম ও দাওয়াতি কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।

জলছায় জাকের পার্টির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত