ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

অসহায় লিটন পেল নতুন ঘর, লক্ষীপদুয়া ইসলামী সমাজকল্যাণ ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লক্ষীপদুয়া পশ্চিম পাড়ায় অসহায় ও হতদরিদ্র লিটনকে নতুন ঘর উপহার দিয়েছে লক্ষীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও লক্ষীপদুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে লিটনের পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।

লক্ষীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা কাউছার আলম ফারুকের সভাপতিত্বে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বৃহত্তর রায়েকোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার।

লক্ষীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুল মান্নান, উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা ইসহাক হাজারী, লক্ষীপদুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কোষাধ্যক্ষ নাসির উদ্দীন পিন্টু, সমাজসেবক সৈয়দ আহমেদ মজুমদার, উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি ফয়েজ আহমদ, মাওলানা নুরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন, পল্লি চিকিৎসক আবু বকর, উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সিনিয়র সহ-সভাপতি আবু বকর, সমাজসেবক সেরাজুল হক মিয়াজী, আবু তাহের, বাচ্চু মিয়া সওদাগর, রফিকুল ইসলাম, মাহবুবুল হক, শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম,মিজানুর রহমান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, এর আগেও লক্ষীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় দুটি পরিবারকে দুটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষের চলাচলের সুবিধার্থে একটি ইটের ব্রিক সলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় লিটনের জন্যও নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।

নতুন ঘর পেয়ে লিটন ও তার পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নিজেদের একটি নিরাপদ ঘরের স্বপ্ন পূরণ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।

অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনা এবং সংগঠনগুলোর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

অসহায় লিটন পেল নতুন ঘর, লক্ষীপদুয়া ইসলামী সমাজকল্যাণ ও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লক্ষীপদুয়া পশ্চিম পাড়ায় অসহায় ও হতদরিদ্র লিটনকে নতুন ঘর উপহার দিয়েছে লক্ষীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও লক্ষীপদুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে লিটনের পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।

লক্ষীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা কাউছার আলম ফারুকের সভাপতিত্বে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বৃহত্তর রায়েকোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাওলানা জাফর আহমেদ মজুমদার।

লক্ষীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুল মান্নান, উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ উপদেষ্টা ইসহাক হাজারী, লক্ষীপদুয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন কোষাধ্যক্ষ নাসির উদ্দীন পিন্টু, সমাজসেবক সৈয়দ আহমেদ মজুমদার, উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি ফয়েজ আহমদ, মাওলানা নুরুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন, পল্লি চিকিৎসক আবু বকর, উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সিনিয়র সহ-সভাপতি আবু বকর, সমাজসেবক সেরাজুল হক মিয়াজী, আবু তাহের, বাচ্চু মিয়া সওদাগর, রফিকুল ইসলাম, মাহবুবুল হক, শহিদুল ইসলাম, জহিরুল ইসলাম,মিজানুর রহমান-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, এর আগেও লক্ষীপদুয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় দুটি পরিবারকে দুটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষের চলাচলের সুবিধার্থে একটি ইটের ব্রিক সলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় লিটনের জন্যও নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।

নতুন ঘর পেয়ে লিটন ও তার পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নিজেদের একটি নিরাপদ ঘরের স্বপ্ন পূরণ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।

অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনা এবং সংগঠনগুলোর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত