ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সবুজ পত্র

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনোহরগঞ্জের নূরুল আমিন

কুমিল্লার মনোহরগঞ্জের কৃতি সন্তান মো. নূরুল আমিন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।  

সারা দেশের প্রায় ১০ হাজার প্রাণিবিজ্ঞানীদের প্রাণের সংগঠন 'বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি'র এই নির্বাচনে তিনি দুই বছর মেয়াদকালের (২০২৬-২০২৭) জন্য নির্বাচিত হন। তাঁর বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সালেপুর গ্রামে। 

গত ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে 'বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি'র সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। 

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর এবিএম ওবায়েদুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক, বন বিভাগের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর আবদুল করিম, প্রাণিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর আমিনুল ইসলাম ভূঁইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক হামিদা খানম, সাধারণ সম্পাদক অধ্যাপক ছগীর আহমেদসহ দেশবরণ্য বিপুল সংখ্যক প্রাণিবিজ্ঞানীগনও এ সময় উপস্থিত ছিলেন। 

মো. নুরুল আমিন ১৯৬৪ সালে মনোহরগঞ্জের (তৎকালীন লাকসাম) লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে ১৯৬৫ সালে লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ১৯৭০ সালে কৃতিত্বের সহিত এসএসসি পাস করেন। 

তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৭২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রণিবিদ্যা বিভাগে ভর্তি হয়ে ১৯৭৫ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭৬ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। 

মো. নুরুল আমিন ১৯৮০ সালে প্রথম শ্রেণির একজন গেজেটেড কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করেন। সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে ২০১৪ সালে আঞ্চলিক মৎস্য পরিচালক'র পদ থেকে অবসর গ্রহণ করেন। 

তিনি চাকুরীকালীন সময়ে আন্তর্জাতিক সংস্থায় পরামর্শক হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পরও তিনি বিভিন্ন সংস্থায় খন্ডকালীন পরামর্শক হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি জনকল্যাণমূলক নানাবিধ সামাজিক কার্যক্রমেও সম্পৃক্ত রয়েছেন।

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় সমিতির সদস্যবৃন্দ, শুভাকাঙ্খি এবং এলাকার বিভিন্নশ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। 

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনোহরগঞ্জের নূরুল আমিন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত