ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সবুজ পত্র

লাকসামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম, ঢাকার আইসিইউতে চিকিৎসাধীন

কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারসংলগ্ন এলাকায় নিজ বাড়িতে প্রবাসী জামাল হোসেনের স্ত্রী নাজমা বেগমকে (৩৫) কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে এক দুর্বৃত্ত। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর রাতে বাড়ির ছাদ থেকে সিঁড়ির কক্ষ দিয়ে এক ব্যক্তি ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা নাজমা বেগম সম্ভবত ওই ব্যক্তিকে চিনে ফেলেন। এরপর দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে। তার চিৎকার শুনে পাশের কক্ষে থাকা দুই ছেলে ও একই কক্ষে থাকা ছোট মেয়ে ছুটে এলে আশপাশের লোকজনও এগিয়ে আসেন। এ সময় ওই ব্যক্তি পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় নাজমা বেগমকে উদ্ধার করে প্রথমে লাকসাম সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারের পর থেকেই তিনি অচেতন অবস্থায় রয়েছেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় ওই বাড়িতে নাজমা বেগমের দুই ছেলে ও এক মেয়ে ছাড়া আর কেউ ছিলেন না। তার শাশুড়ি ও জা অন্যত্র বেড়াতে গিয়েছিলেন। তিন সন্তানই ছোট হওয়ায় ঘটনার সময় তারা আতঙ্কিত হয়ে পড়ে।

এদিকে, হামলার উদ্দেশ্য কী ছিল বা ঘর থেকে কোনো মালামাল খোয়া গেছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা আহত গৃহবধূর চিকিৎসার জন্য ঢাকায় ব্যস্ত থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সময় বাড়িতে অন্য কেউ ছিলেন না এবং একমাত্র প্রত্যক্ষদর্শী গৃহবধূ বর্তমানে চিকিৎসাধীন থাকায় ঘটনার বিস্তারিত জানা যায়নি। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। হামলার কারণ, হামলাকারীর পরিচয় এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

লাকসামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম, ঢাকার আইসিইউতে চিকিৎসাধীন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত