আসন্ন নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনা। এরই ধারাবাহিকতায় ক্রীড়া সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দোকান মালিকবৃন্দ মনোনীত সাংবাদিক মোঃ শাখাওয়াত হোসেন। সমিতির কার্যক্রমে ক্রীড়া ও সামাজিক সম্পৃক্ততাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা নিয়ে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় ব্যবসায়ী সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে নাঙ্গলকোট বাজারে নির্বাচনী আমেজ আরও প্রাণবন্ত হয়ে উঠছে। এই সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুম বিল্লাহ, অফিস সহকারী সৈয়দ গোলাম মাওলা অপু ও বাজারের ব্যবসায়ী বৃন্দ।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে। এরমধ্যে মনোনয়নপত্র বিতরণ, গ্রহণ ও জমাদান ১৭-১৯ অক্টোবর, যাচাই-বাছাই ২০ অক্টোবর , প্রত্যাহার ২১ অক্টোবর, আপিল ২২ অক্টোবর, আপীল শুনানী ২৩ অক্টোবর ,প্রতীক বরাদ্দ ২৪ অক্টোবর, প্রচার- প্রচারণা ২৫-২৯ অক্টোবর সময় দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন