ঢাকা    শনিবার, ০৮ আগস্ট ২০২৬
সবুজ পত্র

জুলাই সনদ- গণহত্যা-গণভোটের রায় বাস্তবায়নে গণমিছিল

জুলাই সদন বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লার লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় বুধবার (৫ আগস্ট) বিকেলে বৈরী আবহাওয়ার মধ্যেও ছাতা মাথায় নিয়ে উপজেলার বাগমারা বাজারে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাগমারা হাইস্কুল সংলগ্ন বালুর মাঠ থেকে বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বালুর মাঠে গিয়ে শেষ হয়। 

মিছিলে অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুন নূর, সেক্রেটারী ইমাম হোসাইন, উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম সারওয়ার কামাল, জামায়াত নেতা ওয়াদুদ তালুকদার, এনসিপি নেতা কবির হোসাইন রুমনসহ অনেকে। 

মিছিলের পূর্বে বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন, বন্দুকের নলের মুখে যারা সতেরো বছর ক্ষমতায় ছিল মাত্র ৩৬ দিনের আন্দোলনে তাদের পতন হয়েছে। সেই একই আচরণ যদি বিএনপি সরকার করে তাহলে তারাও নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আমরা আপনাদের ভালো কাজের প্রশংসা করব কিন্তু অন্যায় হলে প্রতিবাদ করব। লালমাই উপজেলা প্রতিষ্ঠা হলেও সামগ্রিক অবকাঠামো এখনো পূর্ণাঙ্গভাবে দাঁড়ায়নি। কুমিল্লা-১০ আসনের এমপির প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, দ্রুত লালমাইতে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, বাগমারা বাজারের যানজট নিরসনের ব্যবস্থা এবং রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টের ব্যবস্থা করুন।

বিষয় : জামায়াতে ইসলামী

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

জুলাই সনদ- গণহত্যা-গণভোটের রায় বাস্তবায়নে গণমিছিল

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জুলাই সদন বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুমিল্লার লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। 

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় বুধবার (৫ আগস্ট) বিকেলে বৈরী আবহাওয়ার মধ্যেও ছাতা মাথায় নিয়ে উপজেলার বাগমারা বাজারে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাগমারা হাইস্কুল সংলগ্ন বালুর মাঠ থেকে বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বালুর মাঠে গিয়ে শেষ হয়। 

মিছিলে অংশ নেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াছিন আরাফাত, লালমাই উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুন নূর, সেক্রেটারী ইমাম হোসাইন, উপজেলা জামায়াতের সাবেক আমির গোলাম সারওয়ার কামাল, জামায়াত নেতা ওয়াদুদ তালুকদার, এনসিপি নেতা কবির হোসাইন রুমনসহ অনেকে। 

মিছিলের পূর্বে বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন, বন্দুকের নলের মুখে যারা সতেরো বছর ক্ষমতায় ছিল মাত্র ৩৬ দিনের আন্দোলনে তাদের পতন হয়েছে। সেই একই আচরণ যদি বিএনপি সরকার করে তাহলে তারাও নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আমরা আপনাদের ভালো কাজের প্রশংসা করব কিন্তু অন্যায় হলে প্রতিবাদ করব। লালমাই উপজেলা প্রতিষ্ঠা হলেও সামগ্রিক অবকাঠামো এখনো পূর্ণাঙ্গভাবে দাঁড়ায়নি। কুমিল্লা-১০ আসনের এমপির প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, দ্রুত লালমাইতে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, বাগমারা বাজারের যানজট নিরসনের ব্যবস্থা এবং রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টের ব্যবস্থা করুন।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত