ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

লালমাইয়ে গাছের ডাল পড়ে জজ মিয়া মৃত্যু

কুমিল্লার লালমাইয়ে বনকাঁঠাল (চাপালিশ) গাছের ডাল মাথায় পড়ে জহিরুল ইসলাম ওরফে জজ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল অনুমান ৪টার দিকে উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বড়তুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জজ মিয়া বড়তুলা পশ্চিমপাড়া সরদার বাড়ির মো. ইউসুফের বড় ছেলে। তার স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। 

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে বড়তুলা নূরানী মাদ্রাসা সংলগ্ন স্থানে সোলেমান বাঘা নামে এক ব্যক্তি বনকাঁঠাল গাছের ডাল কাটার সময় নি*হত জজ মিয়া গাছের নিচে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বনকাঁঠাল গাছের একটি ডাল ভেঙে নিচে থাকা জজ মিয়ার মাথার উপরে পড়ে। এতে জজ মিয়া ওই গাছের ডালের নিচে চাপা পড়ে এবং মাথাটি থেঁতলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, আজ বিকেলে চাপালিশ কাঁঠাল গাছের ডাল পড়ে জহিরুল ইসলাম ওরফে জজ মারা গেছেন। নিহত জজ মিয়া তিন সন্তানের জনক ছিলেন। সে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় গ্রামবাসীর সহযোগিতায় তার দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এমন ঘটনার খবর পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

লালমাইয়ে গাছের ডাল পড়ে জজ মিয়া মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

কুমিল্লার লালমাইয়ে বনকাঁঠাল (চাপালিশ) গাছের ডাল মাথায় পড়ে জহিরুল ইসলাম ওরফে জজ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল অনুমান ৪টার দিকে উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের বড়তুলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জজ মিয়া বড়তুলা পশ্চিমপাড়া সরদার বাড়ির মো. ইউসুফের বড় ছেলে। তার স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। 

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে বড়তুলা নূরানী মাদ্রাসা সংলগ্ন স্থানে সোলেমান বাঘা নামে এক ব্যক্তি বনকাঁঠাল গাছের ডাল কাটার সময় নি*হত জজ মিয়া গাছের নিচে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বনকাঁঠাল গাছের একটি ডাল ভেঙে নিচে থাকা জজ মিয়ার মাথার উপরে পড়ে। এতে জজ মিয়া ওই গাছের ডালের নিচে চাপা পড়ে এবং মাথাটি থেঁতলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, আজ বিকেলে চাপালিশ কাঁঠাল গাছের ডাল পড়ে জহিরুল ইসলাম ওরফে জজ মারা গেছেন। নিহত জজ মিয়া তিন সন্তানের জনক ছিলেন। সে দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় গ্রামবাসীর সহযোগিতায় তার দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) (ওসি) মো. নুরুজ্জামান বলেন, এমন ঘটনার খবর পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত