ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে আহসান উল্লাহর নেতৃত্বে বিশাল মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে বিশাল মিছিল নিয়ে অংশ নেন উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহর নেতৃত্বাধীন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালিতে আহসান উল্লাহর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে র‍্যালিতে যোগ দেন।

পরে র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিষয় : বিএনপি

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে আহসান উল্লাহর নেতৃত্বে বিশাল মিছিল

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে বিশাল মিছিল নিয়ে অংশ নেন উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহর নেতৃত্বাধীন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালিতে আহসান উল্লাহর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে র‍্যালিতে যোগ দেন।

পরে র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এর আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত