বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে বর্ণাঢ্যব আনন্দ র্যালিতে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগের নেতৃত্বাধীন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালিতে নুরুল ইসলাম সোহাগের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল নিয়ে র্যালিতে যোগ দেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয়।
এর আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
র্যালিতে উপস্থিত ছিলেন, মৌকরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, সাবেক সহ-সভাপতি আবু বকর, বিএনপি নেতা আহসান উল্লাহ, ইউনিয়ন যুবদল নেতা নাসির উদ্দীন মজুমদার, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, শামিম আহমেদ, জালাল উদ্দিন, ছাত্রদল সাবেক সভাপতি সবুজ, ছাত্রদল নেতা আমির হোসেন, জামাল হোসেন-সহ হাজারো বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন