ঢাকা    মঙ্গলবার, ০২ জুন ২০২৬
সবুজ পত্র

কনকইজ বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আবুল হাশেমের দাফন সম্পন্ন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের কনকইজ দক্ষিন পাড়া বাইতুন নুর জামে মসজিদের সভাপতি সমাজ সেবক আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় ইন্তেকাল করেন পরে বাদ আসর অলিপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে বাইতুন নুর জামে মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মোঃ মহিন উদ্দিনের উপস্থাপনায় নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন মুকুল,মরহুমের বড় ভাই সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, অলিপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীন, কনকইজ বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা আবু জাফর সহ প্রমুখ। 

মরহুমের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের পুত্র মেহেদী হাসান শাওন। সে তার বক্তব্য বলেন আপনারা আমার বাবার কাছে যদি কোন পাওনা থাকেন আমাদেরকে জানালে আমরা তা পরিশোধ করব ইনশাল্লাহ। দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা আমার বাবার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে যেন জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করেন। 

মরহুমের জানাজার নামাজে ইমামমতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন তিলিপ দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা রুহুল আমিন। 

জানাজায় তাঁর আত্মীয়-স্বজন, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সহ সহস্ত্রাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। 

এলাকাবাসী জানান,মরহুম আবুল হাশেম একজন সৎ, ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ ছিলেন। মসজিদের উন্নয়নসহ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কনকইজ বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আবুল হাশেমের দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের কনকইজ দক্ষিন পাড়া বাইতুন নুর জামে মসজিদের সভাপতি সমাজ সেবক আবুল হাশেমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় ইন্তেকাল করেন পরে বাদ আসর অলিপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে বাইতুন নুর জামে মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মোঃ মহিন উদ্দিনের উপস্থাপনায় নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন মুকুল,মরহুমের বড় ভাই সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, অলিপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক সাংবাদিক জয়নাল আবেদীন, কনকইজ বাইতুন নূর জামে মসজিদের খতিব মাওলানা আবু জাফর সহ প্রমুখ। 

মরহুমের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের পুত্র মেহেদী হাসান শাওন। সে তার বক্তব্য বলেন আপনারা আমার বাবার কাছে যদি কোন পাওনা থাকেন আমাদেরকে জানালে আমরা তা পরিশোধ করব ইনশাল্লাহ। দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা আমার বাবার ভুল ত্রুটি ক্ষমা করে তাকে যেন জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করেন। 

মরহুমের জানাজার নামাজে ইমামমতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন তিলিপ দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা রুহুল আমিন। 

জানাজায় তাঁর আত্মীয়-স্বজন, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সহ সহস্ত্রাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। 

এলাকাবাসী জানান,মরহুম আবুল হাশেম একজন সৎ, ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ ছিলেন। মসজিদের উন্নয়নসহ এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত