ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে ভিমরুলের কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২

মোস্তাকিম

কুমিল্লার নাঙ্গলকোটে রাস্তার পাশে খেলারত অবস্থায় মোস্তাকিম নামের তিন বছরের শিশু ভিমরুলে কামড়ে মারা গেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুমেক হাসপাতালে শিশুটি মারা যায়। নিহত মোস্তাকিম উপজেলার ঢালুয়া ইউনিয়নের শিহর গ্রামের নেছার উদ্দিনের ছেলে। 

গুরুতর আহত হয়ে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, নেছার উদ্দিনের ভাতিজা আকাশ (১০) ও সাইফ (০৪)।

জানা যায়, মঙ্গলবার দুপুরে শিহর গ্রামের রাস্তার পাশের মাঠে নিহত শিশু মোস্তাকিম তার জেঠাত ভাই ও চাচাত ভাইদের সঙ্গে ফুটবল খেলছিলো। এসময় খেলা অবস্থায় পেয়ারা গাছে আগ থেকে থাকা ভিমরুল তাদের উপর আক্রমণ করে। একপর্যায়ে তাদের শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কামড় দিলে মোস্তাকিম একটু দৌড় দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে এবং অন্যরা অতিরিক্ত ব্যাথায় চিকিৎকার করে। তাদের চিৎকারে এলাকাবাসী এসে আহত অবস্থায় শিশুদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিন শিশুর অবস্থা গুরতর দেখে কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকিম মারা যায়। বাকী আহত ২ জনের চিকিৎসা চলছে। নিহতের বাড়ীতে শোকের মাতম বইছে। 

এবিষয়ে শিহর গ্রামের শহীদ বলেন, দুপুর বেলায় তারা তিনজনে খেলা করছিলো। তারা জানতোনা মাঠের পাশে ভিমরুলের বাসা ছিলো। হঠাৎ ভিমরুল তাদের উপর আক্রমণ করে। পরে গ্রামের কয়েকজন লোক আগুন হাতে নিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় আরো বাসা রয়েছে। দ্রুত বাসা গুলো গুড়িয়ে দেয়া প্রয়োজন।  

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু রায়হানের ভাষ্য, খবর নিয়ে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকায় বিষাক্ত ভিমরুলের বাসা নিধনের অভিযান করা হবে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নাঙ্গলকোটে ভিমরুলের কামড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর; আহত-২

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত