কুমিল্লার লাকসাম সরকারি হাসপাতাল থেকে এক বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে এক নারীকে আটক করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে হাসপাতালের ২৯ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হনুফা বেগম (৮০) চিকিৎসা নিতে মেয়েকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন। তিনি জানান, সিরিয়াল বজায় রাখতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে কারো স্পর্শ অনুভব করেন। বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে সন্দেহভাজন এক নারীকে ধরে ফেলেন তিনি।
হনুফা বেগম বলেন, “টের পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ওই মহিলাকে ঝাপটে ধরি। পরে তার কাছে আমার চেইন পাওয়া যায়নি। আমার ধারণা, তার সঙ্গে থাকা অন্য কারো কাছে কৌশলে চেইনটি দিয়ে দিয়েছে।”
ভুক্তভোগীর মেয়ে রিনা জানান, তিনি তার মাকে লাইনে রেখে চিকিৎসকের কাছে স্লিপ দিতে গেলে এ ঘটনা ঘটে। পরে বাইরে এসে দেখেন স্থানীয় লোকজন ওই নারীকে আটক করে রেখেছেন। এরপর স্থানীয়রা তাকে গাজীমুড়া এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এদিকে অভিযুক্ত নারী দাবি করেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শাহ মিলনের মেয়ে সাফিয়া সাথী (২৫)। এই প্রতিবেদকের কাছে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার স্বামীকে খুঁজতে ব্রাহ্মণবাড়িয়া থেকে লাকসাম এসে পেটে ব্যথা অনুভব করলে হাসপাতালে চিকিৎসা নিতে লাইনে দাঁড়াই। তখন তারা আমাকে আটক করে।”
ঘটনাস্থলে উপস্থিত গাজীমুড়া গ্রামের বাসিন্দা সেলিম জানান, স্থানীয়দের জিজ্ঞাসাবাদেও আটক নারী অভিযোগ স্বীকার না করলে পরে৷ তাকে পুলিশের কাছে সোপর্দ করা হবে।
এদিকে চেইন ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়লে লাকসাম ও তার আশপাশের বিভিন্ন স্থান থেকে আরও কয়েকজন ভুক্তভোগী এসে তাদের মালামাল হারানোর অভিযোগ জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কামরুল হাসান বলেন, “হাসপাতালে চোর সন্দেহে এক নারীকে আটক করার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। কিছুক্ষণ পর জানতে পারি, স্থানীয় লোকজন তাকে অন্যত্র নিয়ে গেছে।”
হাসপাতালের সিসিটিভি ফুটেজ চাওয়া হলে তিনি জানান, সিসি ক্যামেরাটি বর্তমানে নষ্ট রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় রোগী ও স্বজনদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী হারানোর ঘটনা ঘটছে। ভুক্তভোগীরা হাসপাতাল কর্তৃপক্ষের তদারকির অভাবকে এসব ঘটনার জন্য দায়ী করেছেন।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন