ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সবুজ পত্র

লালমাই উপজেলায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ!

ধর্ষণের ঘটনায় উত্তাল যুক্তিখোলা বাজার

ধর্ষণের ঘটনায় উত্তাল যুক্তিখোলা বাজার

কুমিল্লার লালমাই উপজেলার যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এনায়েত উল্যাহ (৪৫) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী জনগণ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে অভিযুক্তের দোকান ঘেরাও করে। একপর্যায়ে তারা কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৪টার দিকে লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযুক্তকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় চান এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রদীপ চক্রবর্তী বলেন, ধর্ষণ চেষ্টার পরপরই মাদ্রাসার শিক্ষার্থীরা কুমিল্লা-বাঙ্গড্ডা ও লাকসাম-বাঙ্গড্ডা সড়ক অবরোধ করে। খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং ভিকটিমকে এনায়েত টেলিকম থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ধর্ষণের ঘটনায় উত্তাল যুক্তিখোলা বাজার

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত