কুমিল্লার লালমাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল মোতালেব লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ মে ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে লালমাই থানাধীন জামতলী বাজার এলাকায় একটি দোকানে বসা অবস্থায় ভুক্তভোগীর ওপর হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত হিসেবে উপজেলার পোহনকুচা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোঃ মনির হোসেন এবং মৃত নছর উদ্দিনের ছেলে আবদুল হাকিমের নাম উল্লেখ করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে তারা হঠাৎ আক্রমণ চালিয়ে ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে বলে অভিযোগে বলা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
ভুক্তভোগীর দাবি, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার প্রতি শত্রুতা পোষণ করে আসছিল এবং তার সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে ভুক্তভোগী আরও জানান, তিনি তার মায়ের কাছ থেকে দলিলমূলে জমির মালিকানা লাভ করেন। পরবর্তীতে তার মামারা ওই জমির মালিকানা দাবি করে কুমিল্লা দেওয়ানী আদালতে মামলা দায়ের করলেও চূড়ান্ত রায়ে তিনি মালিকানা পান বলে দাবি করেন। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায় নি।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন