ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সবুজ পত্র

মনোহরগঞ্জে উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় লক্ষণপুর মাদরাসার সাফল্য

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পর্যায়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। দাখিল ৮ম শ্রেণির এই শিক্ষার্থীর সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে। মঙ্গলবার(১২মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার অনুপস্থিতিতে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছানা উল্লাহ বশারী এবং মাদরাসা গভর্নিং বডির সম্মানিত সদস্য মো. ইউনুস। পুরস্কার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন, “এ ধরনের মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক। লক্ষণপুর মাদরাসার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।” মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছানা উল্লাহ বশারী এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার এই সাফল্য মাদরাসার শিক্ষক ও অভিভাবকদের সঠিক দিকনির্দেশনার প্রতিফলন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মনোহরগঞ্জে উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতায় লক্ষণপুর মাদরাসার সাফল্য

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পর্যায়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার শিক্ষার্থী জান্নাতুল মাওয়া। দাখিল ৮ম শ্রেণির এই শিক্ষার্থীর সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে। মঙ্গলবার(১২মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার অনুপস্থিতিতে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছানা উল্লাহ বশারী এবং মাদরাসা গভর্নিং বডির সম্মানিত সদস্য মো. ইউনুস। পুরস্কার বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি বলেন, “এ ধরনের মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়ক। লক্ষণপুর মাদরাসার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।” মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছানা উল্লাহ বশারী এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের শিক্ষার্থী জান্নাতুল মাওয়ার এই সাফল্য মাদরাসার শিক্ষক ও অভিভাবকদের সঠিক দিকনির্দেশনার প্রতিফলন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত