ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সবুজ পত্র

নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার-২

চলমান এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭মে) ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে উপজেলার মৌকরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন,সিজিয়ারা কাদেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সালমান হোসেন সিয়াম,ঢালুয়া রহমতিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থী ইমাম হোসেন।

কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে দায়িত্বরত কক্ষ পরিদর্শক তাদের হাতে-নাতে নকলসহ আটক করেন। পরে বিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে ওই দুই পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

এ সময় নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন।

মৌকরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রের ট্যাগ অফিসার ও উপজেলা ক্ষুদ্র ও কৃষক উন্নয়ন কর্মকর্তা হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে কেন্দ্র কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় নকলের দায়ে বহিষ্কার-২

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

চলমান এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নকলের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৭মে) ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালে উপজেলার মৌকরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন,সিজিয়ারা কাদেরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সালমান হোসেন সিয়াম,ঢালুয়া রহমতিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থী ইমাম হোসেন।

কেন্দ্র সচিব ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে দায়িত্বরত কক্ষ পরিদর্শক তাদের হাতে-নাতে নকলসহ আটক করেন। পরে বিধি অনুযায়ী তাৎক্ষণিকভাবে ওই দুই পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

এ সময় নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন।

মৌকরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রের ট্যাগ অফিসার ও উপজেলা ক্ষুদ্র ও কৃষক উন্নয়ন কর্মকর্তা হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে কেন্দ্র কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত