ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সবুজ পত্র

মানবতার ব্লাড ব্যাংক লাকসাম-মনোহরগঞ্জের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত

“মাদকে জীবন নষ্ট নয়, রক্তদানে বাঁচুক মানবতা” এই মানবিক প্রতিপাদ্যকে সামনে রেখে মানবতার ব্লাড ব্যাংক লাকসাম-মনোহরগঞ্জ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বিকাল ৩টায় কুমিল্লার লাকসাম উপজেলার নদী বাংলা ভূঁইয়া টাওয়ারের তৃতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তরুণ স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ও ফেয়ার হেলথ হাসপাতালের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মীর মো. আবু বকর সিদ্দিক এবং গ্রীন লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হাফিজ।

সভাপতিত্ব করেন মানবতার ব্লাড ব্যাংক লাকসাম-মনোহরগঞ্জের কেন্দ্রীয় সভাপতি হাফেজ ফরিদ আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ ইমাম হোসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বক্তারা বলেন, একজন স্বেচ্ছা রক্তদাতার দেওয়া এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সঙ্গে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে আগত অতিথি, শুভানুধ্যায়ী ও স্বেচ্ছাসেবীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন কেন্দ্রীয় কার্যালয় রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও মানবসেবামূলক নানা কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মানবতার ব্লাড ব্যাংক লাকসাম-মনোহরগঞ্জের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত