ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
সবুজ পত্র

দলের প্রভাব খাটানোর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

নাঙ্গলকোটে নিয়োগ ছাড়াই ইউনিয়ন পরিষদে উদ্যোক্তার দায়িত্বে যুবদল নেতার ছেলে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন পরিষদে কোনো ধরনের সরকারি(ডিসি অফিস কর্তৃক) নিয়োগ ছাড়াই সহকারী উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এমন অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি আব্দুর রহিমের ছেলে শিহাব উদ্দিনের বিরুদ্ধে। 

রোববার(১০ মে) সকালে সরেজমিনে মৌকরা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ডিসি অফিস কর্তৃক নিয়োগপ্রাপ্ত উদ্যোক্তা নুরুন্নবী সুজনের পাশের টেবিলে বসে সহকারী উদ্যোক্তার দায়িত্ব পালন করছেন শিহাব উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদের সচিবকে চাপ প্রয়োগ করেন যুবদল নেতা আব্দুর রহিম। পরে তার ছেলে শিহাব উদ্দিনকে কোনো ধরনের নিয়োগ বা আইনগত প্রক্রিয়া ছাড়াই উদ্যোক্তার দায়িত্বে বসানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় বিভিন্ন সেবার নামে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে শিহাব উদ্দিনের বিরুদ্ধে। 

এ বিষয়ে জানতে চাইলে শিহাব উদ্দিন সাংবাদিকদের বলেন,আমার কোনো নিয়োগ নেই। আমার আব্বু আমাকে এখানে বসিয়েছেন।

অভিযুক্ত আব্দুর রহিমের বক্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

মৌকরা ইউনিয়ন পরিষদ সচিব রাশেদুল হাসান মোহন বলেন, শিহাব উদ্দিনের কোনো আইনগত নিয়োগ বা সরকারি অনুমোদন নেই। তার বাবা তাকে এখানে বসিয়েছেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসক আনিসুর রহমান বলেন, তিনি বিএনপি নেতা আব্দুর রহিমের ছেলে। তার কোনো নিয়োগ নেই। এমনভাবে বসানো নিয়মের মধ্যে পড়ে না।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নাঙ্গলকোটে নিয়োগ ছাড়াই ইউনিয়ন পরিষদে উদ্যোক্তার দায়িত্বে যুবদল নেতার ছেলে

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন পরিষদে কোনো ধরনের সরকারি(ডিসি অফিস কর্তৃক) নিয়োগ ছাড়াই সহকারী উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন এমন অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি আব্দুর রহিমের ছেলে শিহাব উদ্দিনের বিরুদ্ধে। 

রোববার(১০ মে) সকালে সরেজমিনে মৌকরা ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ডিসি অফিস কর্তৃক নিয়োগপ্রাপ্ত উদ্যোক্তা নুরুন্নবী সুজনের পাশের টেবিলে বসে সহকারী উদ্যোক্তার দায়িত্ব পালন করছেন শিহাব উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদের সচিবকে চাপ প্রয়োগ করেন যুবদল নেতা আব্দুর রহিম। পরে তার ছেলে শিহাব উদ্দিনকে কোনো ধরনের নিয়োগ বা আইনগত প্রক্রিয়া ছাড়াই উদ্যোক্তার দায়িত্বে বসানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় বিভিন্ন সেবার নামে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে শিহাব উদ্দিনের বিরুদ্ধে। 

এ বিষয়ে জানতে চাইলে শিহাব উদ্দিন সাংবাদিকদের বলেন,আমার কোনো নিয়োগ নেই। আমার আব্বু আমাকে এখানে বসিয়েছেন।

অভিযুক্ত আব্দুর রহিমের বক্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

মৌকরা ইউনিয়ন পরিষদ সচিব রাশেদুল হাসান মোহন বলেন, শিহাব উদ্দিনের কোনো আইনগত নিয়োগ বা সরকারি অনুমোদন নেই। তার বাবা তাকে এখানে বসিয়েছেন।

ইউনিয়ন পরিষদের প্রশাসক আনিসুর রহমান বলেন, তিনি বিএনপি নেতা আব্দুর রহিমের ছেলে। তার কোনো নিয়োগ নেই। এমনভাবে বসানো নিয়মের মধ্যে পড়ে না।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত