কুমিল্লার সাহিত্যচর্চা ও সমাজসেবামূলক সংগঠন বিনয় সাহিত্য সংসদ-এর উদ্যোগে “বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ পূর্তি” সুস্থ সংস্কৃতি চর্চায় আমাদের দ্বার অবারিত এ প্রতিপাদ্য নিয়ে ২য় সেমিনার ১২ এপ্রিল রবিবার বিকাল ৪ঘটিকায় কুলিল্লার নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মহীয়সী নারী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ (কুমিল্লা) পরিচালক কাজী ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর, রোটারি ইন্টা, জেলা ৩২৮২,দিলনাশি মোহসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ। আলোচনা পেশ করেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও মানবাধিকার সংগঠক কো-অর্ডিনেটর, নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর এম. এস দোহা, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনয় সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর ডক্টর মোঃ নিজামুল করিম। আয়োজকরা জানান, সমাজে মুক্তচিন্তা ও প্রগতিশীল চেতনা ছড়িয়ে দিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারে স্থানীয় শিক্ষাবিদ, সাহিত্যিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, বিনয় সাহিত্য সংসদের ধারাবাহিক কার্যক্রমের অংশ এই সেমিনার।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন