ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

নেদারল্যান্ডসে বাণিজ্য প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুতি নিচ্ছে ডাচ-বাংলা চেম্বার

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে ২০২৭ সালের এপ্রিলে নেদারল্যান্ডসে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই)। এ সফরের প্রস্তুতি ও সম্ভাব্য কার্যক্রম নিয়ে নেদারল্যান্ডসের দ্য হেগে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে চেম্বারটির প্রতিনিধিদলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দ্য হেগে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হয়। এতে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী, কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. হাসান আবদুল্লাহ তৌহিদ এবং প্রথম সচিব মো. মাহাদে আলম বিন্টু উপস্থিত ছিলেন।

ডাচ-বাংলা চেম্বারের পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনটির সভাপতি শাখাওয়াত হোসেন মামুন ও সমন্বয়ক বিশ্বজিৎ রায়।

বৈঠকে ২০২৭ সালের এপ্রিলে প্রস্তাবিত বাণিজ্য প্রতিনিধিদলের নেদারল্যান্ডস সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা।

প্রস্তাবিত সফরের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠক, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় ডাচ-বাংলা চেম্বার সংশ্লিষ্ট কূটনৈতিক ও ব্যবসায়িক অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নেদারল্যান্ডসে বাণিজ্য প্রতিনিধিদল পাঠাতে প্রস্তুতি নিচ্ছে ডাচ-বাংলা চেম্বার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে ২০২৭ সালের এপ্রিলে নেদারল্যান্ডসে বাণিজ্য প্রতিনিধিদল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই)। এ সফরের প্রস্তুতি ও সম্ভাব্য কার্যক্রম নিয়ে নেদারল্যান্ডসের দ্য হেগে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে চেম্বারটির প্রতিনিধিদলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দ্য হেগে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নৈশভোজের আয়োজন করা হয়। এতে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী, কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. হাসান আবদুল্লাহ তৌহিদ এবং প্রথম সচিব মো. মাহাদে আলম বিন্টু উপস্থিত ছিলেন।

ডাচ-বাংলা চেম্বারের পক্ষে প্রতিনিধিত্ব করেন সংগঠনটির সভাপতি শাখাওয়াত হোসেন মামুন ও সমন্বয়ক বিশ্বজিৎ রায়।

বৈঠকে ২০২৭ সালের এপ্রিলে প্রস্তাবিত বাণিজ্য প্রতিনিধিদলের নেদারল্যান্ডস সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা।

প্রস্তাবিত সফরের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠক, বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়।

এ সময় ডাচ-বাংলা চেম্বার সংশ্লিষ্ট কূটনৈতিক ও ব্যবসায়িক অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত