কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট বাজারে ঐতিহ্যবাহী বিসমিল্লাহ জুয়েলার্সের ৩য় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে দোয়া, মুনাজাত ও কেক কাটার মধ্য দিয়ে নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ জুয়েলার্সের প্রোপ্রাইটর হাজী খোরশেদ আলম, প্রতিষ্ঠান পরিচালক নুরুল আমীন, মোতাহের হোসেন, আলী হোসেন, আমান উল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা বলেন, বিসমিল্লাহ জুয়েলার্স দীর্ঘদিন ধরে সততা, বিশ্বস্ততা ও মানসম্মত স্বর্ণালংকারের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। নতুন এই শাখা চালুর ফলে মুন্সীরহাট ও আশপাশের এলাকার মানুষ আরও সহজে উন্নতমানের স্বর্ণালংকার ও নির্ভরযোগ্য সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতী মাওলানা মামুন হোসাইন।
উদ্বোধন শেষে অতিথি ও উপস্থিত সুধীজনদের মাঝে কেক বিতরণ করা হয়। নতুন শাখা উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ অফার ও আন্তরিক সেবার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন