ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সবুজ পত্র

অর্থনীতি

নাঙ্গলকোটে যাত্রা শুরু করল এনপি ফার্নিচারের নতুন শো-রুম

কুমিল্লার নাঙ্গলকোটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এনপি ফার্নিচারের নতুন শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের পশ্চিম প্রান্তে দৌলখাঁড়-নাথেরপেটুয়া সড়কের পাশে অবস্থিত শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী।দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক ডা:মাঈন উদ্দিন বাহার, পৌরসভা যুবদল সাবেক সদস্য সচিব এনায়েত উল্লাহ কামাল, সাংবাদিক আবুল কাশেম গাফুরী, এনপি ফার্নিচারের পরিচালক খোরশেদ আলম ভূঁইয়া-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নাঙ্গলকোটে যাত্রা শুরু করল এনপি ফার্নিচারের নতুন শো-রুম