ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবীন বরণে অব্যবস্থাপনা ও কম উপস্থিতি নিয়ে এমপি আবুল কালামের ক্ষোভ

কুমিল্লার লাকসামে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের নবীন বরণ ও ছাত্রাবাস উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষার্থীদের কম উপস্থিতি এবং অনুষ্ঠান ব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম।

২৪ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম বলেন, কলেজে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর এই বিশাল শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত এমন একটি অনুষ্ঠানে নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ, লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভা ছাত্রদলের তিনটি ইউনিট অংশগ্রহণ করেও যে উপস্থিতি তা অপ্রত্যাশিত।

ওইদিন তিনি নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর কবরে শ্রদ্ধা নিবেদনের সময় কলেজের শিক্ষকদের অনুপস্থিতি নিয়েও দু:খ প্রকাশ করে তিনি বলেন, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর নাম ও অবদানের সঙ্গে এই শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস গভীরভাবে জড়িত। তাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সংশ্লিষ্ট শিক্ষক ও দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতি থাকা প্রত্যাশিত।

অনুষ্ঠানের পুরো আয়োজনকে ‘মিস ম্যানেজমেন্ট’ উল্লেখ করে ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে কাজ করার নির্দেশ দেন সংসদ সদস্য।                                                        

তবে কলেজের বিএনসিসি সদস্যদের চমৎকার কুচকাওয়াজ ও গার্ড অব অনারের ভূয়সী প্রশংসা করেন তিনি।

অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়ে সংসদ সদস্য বলেন, একটি সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়তে শিক্ষা খাতকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যাসহ সকল অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কলেজের অধ্যক্ষ মোঃ মুনির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ আতিকুর রহমান বিভাগীয় প্রধান, পদার্থ বিজ্ঞান, মোঃ মনিরুল ইসলাম খান,পদার্থ বিজ্ঞান, মোঃ অলি উল্যাহ ভুঞা, বিভাগীয় প্রধান গণিত, মোঃ সিরাজুল ইসলাম, বিভাগীয় প্রধান সমাজ বিজ্ঞান। মোঃ ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শিক্ষক পরিষদ। লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু সহ উপজেলা ও পৌরসভা বিএনপি- ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে নবীন বরণে অব্যবস্থাপনা ও কম উপস্থিতি নিয়ে এমপি আবুল কালামের ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত