ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতনের এডহক কমিটির সভাপতি কাজী জসিম উদ্দিন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতনের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী জসিম উদ্দিন। গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কাজী জসিম উদ্দিন পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গিশ্বর গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।বর্তমানে নাঙ্গলকোট উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বড় সাঙ্গিশ্বর পীর কাজিম উদ্দিন হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার সভাপতির ও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।

এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যাশা করছেন স্থানীয়রা। তার নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।

এদিকে আসন্ন পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও কাজী জসিম উদ্দিনের নাম স্থানীয়ভাবে আলোচনায় রয়েছে। শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও স্থানীয় মানুষের সঙ্গে সম্পৃক্ততার কারণে তাকে ঘিরে পেরিয়া ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এডহক কমিটির নতুন দায়িত্ব এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দুই বিষয়কে ঘিরেই বর্তমানে পেরিয়া ইউনিয়নে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কাজী জসিম উদ্দিন।

কাজী জসিম উদ্দিন বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতনের শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও নৈতিক বিকাশে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বড় সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যানিকেতনের এডহক কমিটির সভাপতি কাজী জসিম উদ্দিন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত