ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

পেশীশক্তি প্রদর্শন দলীয় সহযোদ্ধাকে অন্যায় ভাবে রক্তাক্ত করা ও অনাচারে জড়িত থাকার অভিযোগে

নাঙ্গলকোটে যুবদলের দুই নেতা বহিষ্কার

নাঙ্গলকোটে যুবদলের দুই নেতা বহিষ্কার

‎পেশীশক্তি প্রদর্শনপূর্বক সংগঠনের সহযোদ্ধাকে অন্যায় ভাবে রক্তাক্ত করা সহ নানা অনাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আবদুল মমিন ও নাঙ্গলকোট পৌর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক নুর আহমেদকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

‎উল্লেখ্য, গত ১৩ আগস্ট নাঙ্গলকোটের ঢালুয়ায় নাঙ্গলকোট উপজেলা  ছাত্রদল কর্তৃক একটি প্রতিবাদ মিছিল বের করলে মিছিল কারীদের উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে কয়েক জনকে গুরুতর আহত করে। এ ঘটনায় উপজেলার ‎সাতবাড়ীয়া গ্রামের এরফান উদ্দিন বাদী হয়ে বহিষ্কৃত যুবদল নেতা আবদুল মমিনকে প্রধান ও নুর আহম্মদে ২ নং আসামী করে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নং আমলী আদালতে একটি মামলা দায়ের করে। তাছাড়া সিজিয়ারা গ্রামের আমির হামজা বাদী হয়েও আবদুল মমিন, নুর আহাম্মদ সহ কয়েকজনকে বিবাদী করে একই আদালতে আরেকটি মামলা দায়ের করেন। 

‎হামলার ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এতে স্হানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে তীব্র নিন্দা ও প্রকাশ করে। বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নেতৃবন্দের দৃষ্টিগোচরে আসলে নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবদুল মমিন ও নাঙ্গলকোট পৌর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক নুর আহমেদকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।

‎এদিকে যুবদলের দুই বিতক্তিত নেতার বহিষ্কার আদেশের খবরে উপজেলার সর্বত্র আনন্দের জোয়ার বইছে। অনেকে এটাকে যুগোপযোগী সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় নেতৃবন্দকে সাধুবাদ জানাচ্ছেন।

বিষয় : বিএনপি

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নাঙ্গলকোটে যুবদলের দুই নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত