প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
নাঙ্গলকোটে যুবদলের দুই নেতা বহিষ্কার া
নাঙ্গলকোট প্রতিনিধি ||
পেশীশক্তি প্রদর্শনপূর্বক সংগঠনের সহযোদ্ধাকে অন্যায় ভাবে রক্তাক্ত করা সহ নানা অনাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলার আওতাধীন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আবদুল মমিন ও নাঙ্গলকোট পৌর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক নুর আহমেদকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।উল্লেখ্য, গত ১৩ আগস্ট নাঙ্গলকোটের ঢালুয়ায় নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল কর্তৃক একটি প্রতিবাদ মিছিল বের করলে মিছিল কারীদের উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে কয়েক জনকে গুরুতর আহত করে। এ ঘটনায় উপজেলার সাতবাড়ীয়া গ্রামের এরফান উদ্দিন বাদী হয়ে বহিষ্কৃত যুবদল নেতা আবদুল মমিনকে প্রধান ও নুর আহম্মদে ২ নং আসামী করে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নং আমলী আদালতে একটি মামলা দায়ের করে। তাছাড়া সিজিয়ারা গ্রামের আমির হামজা বাদী হয়েও আবদুল মমিন, নুর আহাম্মদ সহ কয়েকজনকে বিবাদী করে একই আদালতে আরেকটি মামলা দায়ের করেন। হামলার ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এতে স্হানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মাঝে তীব্র নিন্দা ও প্রকাশ করে। বিষয়টি যুবদলের কেন্দ্রীয় নেতৃবন্দের দৃষ্টিগোচরে আসলে নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আবদুল মমিন ও নাঙ্গলকোট পৌর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক নুর আহমেদকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।এদিকে যুবদলের দুই বিতক্তিত নেতার বহিষ্কার আদেশের খবরে উপজেলার সর্বত্র আনন্দের জোয়ার বইছে। অনেকে এটাকে যুগোপযোগী সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় নেতৃবন্দকে সাধুবাদ জানাচ্ছেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত