ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সবুজ পত্র

১০ লাখ টাকার চেক দিয়ে ফয়েজগঞ্জ ফাজিল মাদ্রাসার আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হলেন অধ্যাপক ডা. বেলাল

কুমিল্লার লালমাই উপজেলার ফয়েজগঞ্জ ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেলাল মাদ্রাসাটির আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষকদের কক্ষে এক আনন্দঘন পরিবেশে তিনি আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার লক্ষ্যে ১০ লাখ টাকার চেক মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিব উল্যাহর কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, মাদ্রাসার দাতা সদস্য আবু তালেব, শিক্ষক প্রতিনিধি মো. কাউসার আলম ও মাওলানা জামাল উদ্দিন,সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাশেম নিজামী,তাহমিনা রহমান,সহকারী শিক্ষক মো: ফারুক হোসেন, এটিএম নুরুন্নবী, মো: শহীদ উল্যাহ, অভিভাবক সদস্য মো: আক্তার হোসেন, মো: নাছির, সমাজসেবক ফরিদুল ইসলামসহ শিক্ষকবৃন্দ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অধ্যাপক ডা. বেলালের এই আর্থিক সহযোগিতা মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় মাদ্রাসার শিক্ষকরা অধ্যাপক ডা. বেলালকে আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

আপনার মতামত লিখুন

সবুজ পত্র

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

১০ লাখ টাকার চেক দিয়ে ফয়েজগঞ্জ ফাজিল মাদ্রাসার আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হলেন অধ্যাপক ডা. বেলাল

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার লালমাই উপজেলার ফয়েজগঞ্জ ফাজিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও চক্ষু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেলাল মাদ্রাসাটির আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষকদের কক্ষে এক আনন্দঘন পরিবেশে তিনি আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার লক্ষ্যে ১০ লাখ টাকার চেক মাদ্রাসার অধ্যক্ষ মো. মহিব উল্যাহর কাছে হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম, মাদ্রাসার দাতা সদস্য আবু তালেব, শিক্ষক প্রতিনিধি মো. কাউসার আলম ও মাওলানা জামাল উদ্দিন,সহকারী অধ্যাপক মাওলানা আবুল কাশেম নিজামী,তাহমিনা রহমান,সহকারী শিক্ষক মো: ফারুক হোসেন, এটিএম নুরুন্নবী, মো: শহীদ উল্যাহ, অভিভাবক সদস্য মো: আক্তার হোসেন, মো: নাছির, সমাজসেবক ফরিদুল ইসলামসহ শিক্ষকবৃন্দ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অধ্যাপক ডা. বেলালের এই আর্থিক সহযোগিতা মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ সময় মাদ্রাসার শিক্ষকরা অধ্যাপক ডা. বেলালকে আজীবন প্রতিষ্ঠাতা সদস্য হওয়ায় অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

সবুজ পত্র

প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা।

কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত